ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে টানা বৃষ্টি, পানিবন্দি ১০ হাজার মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
কর্ণফুলীতে টানা বৃষ্টি, পানিবন্দি ১০ হাজার মানুষ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে টানা বৃষ্টি, পানিবন্দি ১০ হাজার মানুষ
ad728
চট্টগ্রাম ব্যুরো,কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

টানা বৃষ্টি ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

কর্ণফুলী নদীতীর ঘেঁষে গড়ে ওঠা এ উপজেলায় পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সহজেই লোকালয়ে প্রবেশ করছে। পাশাপাশি টানা বৃষ্টির পানি এবং কেইপিজেড সংলগ্ন দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা ঢলে শিকলবাহা, চরলক্ষ্যা, জুলধা, পাথরঘাটা ও বড়উঠান ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় কর্ণফুলীর বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। দুর্যোগকবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে না গিয়ে নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন।

তিনি আরও জানান, সকাল থেকেই অবৈধভাবে বন্ধ করে দেওয়া পানি নিষ্কাশনের মুখগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া জুলধা ইউনিয়নের ২০০ পরিবারকে ২০ কেজি করে চাল, বড়উঠান ইউনিয়নের ৪০০ পরিবারকে ১০ কেজি করে চাল এবং চরলক্ষ্যা ইউনিয়নের ৪০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ ছাড়া চাল, ডাল, তেল, আলু, মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে ২০০টি শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 তিনি আরো জানান- সরকারের নির্দেশনা এবং জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুযায়ী আমরা দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্ণফুলীবাসীর প্রতি আহ্বান, আতঙ্কিত না হয়ে প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে চলে আসুন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন