ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রথম প্রকাশনা উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রথম প্রকাশনা উৎসব ছবির ক্যাপশন: প্রকাশনা উৎসব
ad728
প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম প্রকাশিত স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’-এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, 

অনুষ্ঠানে প্রধান অতিথি স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের দীর্ঘ চার দশকের সাংবাদিকতা ও পেশাগত অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, “স্থানীয় সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

অনুষ্ঠানের মঞ্চ ও প্রাঙ্গণ বর্ণিল ফুলের সাজে সাজানো হয়। এতে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি আ: ওয়াদুদ ভূইয়াসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রধানগন, লেখক, প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় এবং জেলার সকল উপজেলার সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, খাগড়াছড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মান রক্ষায় কাজ করে আসছে। স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’-এ প্রেসক্লাবের ইতিহাস, অর্জন ও সদস্যদের লেখা সংকলিত হয়েছে।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়