ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 19, 2025 ইং
ওসমান হাদী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ ছবির ক্যাপশন: ছাত্র-জনতার বিক্ষোভ
ad728
প্রবীর সুমন খাগড়াছড়ি প্রতিনিধি;

খাগড়াছড়ির দীঘিনালায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্রনেতা শরিফ ওসমান হাদী সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জুমার নামাজ শেষে বোয়ালখালী নতুন বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে ‘উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, হাদীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা, যা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন সহিংসতা রোধ করা কঠিন হবে পাশাপাশি সমাজে আগামী তরুণ নেতৃত্বদের এবং রাষ্ট্র পরিচালনাকারীদের রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার আহবান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আক্কাস আলী মাস্টার ও উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলামসহ আরও অনেক, সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

বিক্ষোভ মিছিলে সমন্বয়কের ভূমিকা পালন করেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফসহ অনেকে । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

সমাবেশ থেকে হাদী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ