ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বন্যার্তদের পাশে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
চন্দনাইশে বন্যার্তদের পাশে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট ছবির ক্যাপশন: চন্দনাইশে বন্যার্তদের পাশে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
 
ভয়াবহ বন্যায় চন্দনাইশ পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট’। বন্যার্তদের সহায়তার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলহাজ্ব রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ১১ জুলাই শনিবার পৌরসভার ৩ নং ওয়াডসহ তিনটি ওয়ার্ডে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন দুর্দিনে বন্যার্তদের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, বন্যার্ত মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুবনেতা মহিউদ্দিন, নাজিম উদ্দিন, আল করিম, ওয়াজেদ আলী, আবু জাফর, শফিকুল ইসলাম, মোঃ নোমান, মো. হাসান, মোঃ সোহেল প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার