ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে দুই ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
হাটহাজারীতে দুই ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন: জেলা প্রশাসক
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ বিকাল ৪টায় হাটহাজারী উপজেলায় অবস্থিত দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শিত কেন্দ্র দুটি হলো ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ভোটার সংখ্যা ৪,৮৪৫ জন) এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ভোটার সংখ্যা ৩,৫৪০ জন)।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোট গ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ থানা পুলিশের সদস্যরা।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নির্বাচনকালীন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...