মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নুরুল আমিন চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোহাম্মদ ছাইফুর রহমান মনোয়ননপত্র সংগ্রহ করেন।
বিএনপি প্রার্থী মনোনয়ন নেওয়ার সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহার চৌধুরী, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এছাড়া জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী, প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে সালমা, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট