ঢাকা | বঙ্গাব্দ

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দোকান কর্মচারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দোকান কর্মচারী গ্রেফতার ছবির ক্যাপশন: চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দোকান কর্মচারী গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন ভুক্তভোগীর সহপাঠীরা।

গ্রেফতারকৃত কর্মচারী হলেন- মো. শাহিন শেখকে (২৫)। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী।
জানা গেছে, বিকেলে ক্লাস শেষে চট্টগ্রাম নগরগামী ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। এ সময় শাহিন তাকে শ্লীলতাহানির চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পরে সহপাঠীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে থানার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব