ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা ছবির ক্যাপশন: মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায়
দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

তালা ভেঙে ঘরে ঢুকে চোরের দল প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক হামিদা সুলতানা। তিনি উপজেলার খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে ঘরের মূল দরজার তালা ভাঙা দেখতে পায়। ঘরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় দেখা যায়, প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।

হামিদা সুলতানা বলেন, "অনেক কষ্ট করে অল্প অল্প করে স্বর্ণালংকারগুলো কিনেছিলাম। এক মুহূর্তে সব হারিয়ে ফেলব, কখনো ভাবিনি।"


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না