ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি উপস্থিতির আশা রিজভীর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি উপস্থিতির আশা রিজভীর ছবির ক্যাপশন: রিজভী
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সংবর্ধনায় মানুষের মহামিলন হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছেন তিনি।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রিজভী এসব কথা বলেন।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তার সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছেন তিনি।


রিজভী আরও বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দল থেকেও সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক।


বিএনপির এই নেতা আরো জানান, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি