বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০ টা হতে বিকাল ২ টা পর্যন্ত (১ম ক্যাম্প) কাথরিয়া ইউনিয়নের ৪৯ নং মধ্য কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (২য় ক্যাম্প) ছনুয়া হাজী কালা মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণের আয়োজন করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আক্তার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাঁশখালীর প্রান্তিক জনপদ ছনুয়া ও কাথরিয়া বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা আমাদের রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট