মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শহীদ খান। নিজ উদ্যোগে উপজেলার ৪ নম্বর বরকল ইউনিয়নের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে পরিচালিত হয়। ত্রাণ বিতরণের ক্ষেত্রে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আনোয়ার চৌধুরীর দিকনির্দেশনা অনুসরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আহসানুল্লাহ ও মো. সজীব উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আজিজ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ, মোহাম্মদ সাইফু উদ্দিন এবং বরকল ইউনিয়ন যুবদল নেতা মো. আরিফুল ইসলাম, মো. সারোয়ার হোসেন, ফরহাদ, আকিব হৃদয়সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দলীয় নেতৃবৃন্দ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট