ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা খন্দকার হেলাল (সিআইপি)

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা খন্দকার হেলাল (সিআইপি) ছবির ক্যাপশন: (সিআইপি)
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, চন্দনাইশ উপজেলা  বিএনপি সাবেক সিনিয়র সদস্য, প্রবাসী ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও মক্কা প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি খন্দকার এম এ হেলাল (সিআইপি)।

বুধবার (২৪ই ডিসেম্বর) বিকেলে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেনের কাছ থেকে খন্দকার এম এ হেলাল (সিআইপি)'র পক্ষে চন্দনাইশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা যুবদল এর সংগঠক শামসুল আরেফিন মাসুদ, উপজেলা জাসাস'র আহবায়ক মোহাম্মদ তানিম, উপজেলা বিএনপি নেতা সরাফত আলি, আব্দুর শুক্কুর, সোনা মিয়া, উপজেলা যুবদল নেতা ইব্রাহিম, আজিজ হাসান, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন এর নেতা-কর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন