নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাথরিয়া ইউনিয়নের হাজীবাড়ি এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন এবং রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সাগরিকা এর যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন পরিবার গুলোকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করে এবং অধ্যাপক সৈয়দ আহসানুল আলমের সৌজন্যে বন্যাদুর্গতদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবটির পাস্ট প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম চৌধুরি , মুহাম্মদ মনিরুজ্জামান, নুর মোহাম্মদ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ তারেক ,মুহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, আরিফ আহমেদ এবং প্রেসিডেন্ট ইলেক্ট মুহাম্মদ কামরুল হাসান মিলনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের পক্ষে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল আহাদ এবং বর্তমান সেক্রেটারি সাজিবুল হক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিমুর হক চৌধুরী, রোগী কল্যাণ সমিতির এক্সিকিউটিভ নেজামুল হক চৌধুরী ,সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুর হক চৌধুরী ,রোটার্যাক্টর আসিফ খান রুমি এবং সাফুয়ান ।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারগুলো রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকা, রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন এবং রোটারিয়ান অধ্যাপক সৈয়দ আহসানুল আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট