ঢাকা | বঙ্গাব্দ

সাটুরিয়ায় বিএসটিআই-উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
সাটুরিয়ায় বিএসটিআই-উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ছবির ক্যাপশন: সাটুরিয়ায় বিএসটিআই-উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট
ad728
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উপজেলা প্রশাসন ও ডিএমআই, বিএসটিআই, ঢাকার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ জুলাই) উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মোবাইল কোর্টে নয়াডিঙির মঙ্গল বেকারিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই বিভিন্ন ধরনের ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পর পণ্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া নয়াডিঙির মেসার্স রাকিব এন্টারপ্রাইজের অকটেন বিক্রিতে প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার কম পাওয়া গেলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআইয়ের মাধ্যমে ডিসপেন্সিং ইউনিট ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, সাউদার্ন অটোমোবাইল লিমিটেড-এর অকটেন ও ডিজেল পরিমাপ সঠিক পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানের ভেরিফিকেশন সনদ ও স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমআই, বিএসটিআই, ঢাকার পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব