ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন: দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের দায়ে মিত্র ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে  বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন