ঢাকা | বঙ্গাব্দ

মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের ছবির ক্যাপশন: মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. দেলোয়ার (২৬)। তিনি পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দীঘিরপাড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। বুধবার দুপুরে ওই খামারে নতুন করে মুরগির বাচ্চা তোলার প্রস্তুতি চলছিল। এ সময় খামারের বৈদ্যুতিক হিটার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।
লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক