ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
সাতকানিয়ায় হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: আসামি গ্রেপ্তার
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মাহমুদুল হক ওরফে কালা মাদু (৪৮)। গতকাল বুধবার রাতে উপজেলার দ্বীপ চরতী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মাহমুদুল হক উপজেলার চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। 

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত)  সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, ২০০২ সালে দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিলেন মাহমুদুল হক। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি। গত বছরের আগস্ট মাসে ওই হত্যা মামলায় মাহমুদুল হকের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করেন আদালত।

পরিদর্শক সুদীপ্ত রেজা জয়ন্ত আরও বলেন, সম্প্রতি মাহমুদুল হক এলাকায় ফিরে এসেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ