ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে প্রবাসফেরত বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: নিজ বাড়ি থেকে ৩ দিনের গলিত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
চন্দনাইশে প্রবাসফেরত বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: নিজ বাড়ি থেকে ৩ দিনের গলিত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: চন্দনাইশে প্রবাসফেরত বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: নিজ বাড়ি থেকে ৩ দিনের গলিত মরদেহ উদ্ধার
ad728
মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ ​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৭০) নামের এক প্রবাসফেরত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে একা বসবাস করছিলেন তিনি। গত তিন দিন ধরে তাকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমানের দুই ছেলে ও তাদের স্ত্রীরা দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। একমাত্র জীবিত ছোট ভাইও প্রবাসী। প্রায় দেড় বছর আগে প্রবাস থেকে ফিরে তিনি এই বাড়িতে একাই বসবাস করতেন এবং নিজেই রান্নাবান্না করে জীবন চালাতেন। গত শুক্রবার (২৪ জুলাই) তাকে শেষবার স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেখা গিয়েছিল। এরপর গত দুই-তিন দিন ধরে তাকে বাড়ির বাইরে বা এলাকায় দেখা না যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রতিবেশীরা বাড়িতে খোঁজ নিতে গেলে ঘরের ভেতর তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য ফজল মেম্বারসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। নিহতের আত্মীয়স্বজন সবাই প্রবাসে থাকায় বর্তমানে তার ভাগ্নে টিপু পুরো বিষয়টি দেখভাল করছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল