ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীর অমৃতলা এন কে কনভেনশন হলের জমকালো উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
বোয়ালখালীর  অমৃতলা এন কে কনভেনশন হলের জমকালো উদ্বোধন ছবির ক্যাপশন: জমকালো উদ্বোধন
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে আধুনিক ও নান্দনিক আয়োজনের নতুন সংযোজন এন কে কনভেনশন হল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এই উদ্বোধনী অনুষ্ঠানে খতমে কোরআন,বোখারী শরীফ খতমে খাজাগান গাউছিয়া খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

  বৃহস্পতিবার এক জানুয়ারি জোহরের নামাজের পর বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের অমৃতলা মাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের মাধ্যমে ফিতা কেটে কনভেনশন হলটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, ,আহল্লা দরবার শরীর শাহজাদা শাহ সুফি সৈয়দ আবরার ইবনে সেহাব,  দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুজ মেহের, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল্লাহ, মাওলানা জয়নাল আবেদিন আল-কাদেরি, শাকপুরা দারুসসালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ এবং প্রমুখ। 
এন কে কনভেনশন হলের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, “বিয়ে, বৌভাত, আকিকা, কর্পোরেট ইভেন্ট, পার্টি, জন্মদিন, মিটিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও মেজবানসহ সব ধরনের অনুষ্ঠানের জন্য এখানে আধুনিক ও সুব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে। একসঙ্গে কমপক্ষে এক হাজার অতিথির খাবার পরিবেশন করা সম্ভব। এছাড়া রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা।
উদ্বোধনের মাধ্যমে বোয়ালখালীর সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে এন কে কনভেনশন হল একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স