ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
স্মরণকালের ভয়াবহ ছাব্বিশের বন্যায় বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের এক প্রস্তুতি সভা ২৭ জুলাই সন্ধ্যায় জামালখানস্থ চিটাগং সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। 
বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের ভারপ্রাপ্ত আহবায়ক বাংলাদেশের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বিশিষ্ট এনেসথেসিস্ট ডা. রশিদ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রবীণ শ্রমিক নেতা তপন দত্ত, প্রকৌশলী বিধান চন্দ্র ধর, সমাজচিন্তক মো. আবু জাহের চৌধুরী, প্রকৌশলী শিভেন্দু খাস্তগীর, অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা হাসান মোস্তফা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, ফোরামের অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, বাঁশখালী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শহীদ উদ্দিন, কর আইনজীবী লায়ন শেখর দত্ত, বীমা কর্মকর্তা এএন হেলাল চৌধুরী, ব্যাংকার অঞ্জন কুমার দাশ, দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত ও তরুণ সমাজকর্মী এনামুল হক। 

অনুষ্ঠানে দীর্ঘদিন পর চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরায় সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনীকে এবং ফোরামের সভায় প্রথমবার যোগদান করায় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। 

এতে বক্তারা বলেন- বাঁশখালীর সাম্প্রতিক বন্যার নেপথ্যে মানবসৃষ্ট কারণও রয়েছে। পানিপ্রবাহ বন্ধ রাখার কুশীলবদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাঁশখালীব্যাপী বন্যা পরবর্তী পানিপ্রবাহ জরিপ পরিচালনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এতে সরকারকে সহায়তা করতে ফোরামের পক্ষ থেকে অভিজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি টীম নিযুক্তের পরিকল্পনা উঠে আসে। 
বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে পুনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠন করা হয়েছে। খুব শিগগিরই পুনর্বাসন সহায়তা নিয়ে মাঠপর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ