ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ছবির ক্যাপশন: দুর্ধর্ষ ডাকাতি
ad728
এম মনির চৌধুরী রানা 

 চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণের গয়না, নগদ ১২ হাজার টাকা ও ৫ টি মোবাইল সেট লুট করেছে ডাকাত দল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৩ টার উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাজার এলাকার মিলন দাশের ঘরে এ ঘটনা ঘটেছে। 

পরিবারটির সদস্য চন্দনা দাশ জানান, ভোর সাড়ে তিনটার দিকে বাড়ির মূল দরজার লক ভেঙে মুখোশধারী ৮/১০ জন ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

ডাকাতরা মীরা দাশ নামের এক বৃদ্ধার কানে থাকা স্বর্ণের দুলও টেনে খুলে নিয়েছে। মারধর করা হয় পরিবারের সদস্যদের। পরিবার আরেক সদস্য জয় দাশ বলেন, ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২৬/২৭ বছর হবে। ঘরে ঢুকেই ডাকাতরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

রাজ দাশ জানান, “ডাকাতরা পরিবারের বেশিরভাগ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে ফেলে। আমাদের কয়েকজন শিশুকে ছাড়া বাকিদের চুপ থাকতে বলা হয়।”

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ