ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারী চৌধুরীরহাটের যানজট নিরসনে সড়কের উপর বাজার নিষিদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
হাটহাজারী চৌধুরীরহাটের যানজট নিরসনে সড়কের উপর বাজার নিষিদ্ধ ছবির ক্যাপশন: বাজার নিষিদ্ধ
ad728
মোঃ একরামুল হক হাটহাজারী
 চট্টগ্রাম প্রতিনিধি 

চৌধুরীরহাট এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সড়কের উপর কাঁচাবাজার বসানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বাজারের পাশেই অবস্থিত পরিত্যক্ত সরকারি জমিতে আপাতত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার কাঁচাবাজার বসানোর জন্য ব্যবসায়ী ও বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মুমিন বলেন, সড়কের উপর কাঁচাবাজার বসানোর কারণে নিয়মিত যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার থেকে কেউ যদি সড়কের উপর কাঁচাবাজার বসায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকল ব্যবসায়ী ও বিক্রেতাকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ কার্যকর হলে চৌধুরীরহাট এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।##

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন