ঢাকা | বঙ্গাব্দ

গোল্ডেন ডায়াগনস্টিক ও Serve for Smile-এর উদ্যোগে ১৩০ জন পেলেন বিনামূল্যে চশমা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
গোল্ডেন ডায়াগনস্টিক ও Serve for Smile-এর উদ্যোগে ১৩০ জন পেলেন বিনামূল্যে চশমা ছবির ক্যাপশন: গোল্ডেন ডায়াগনস্টিক ও Serve for Smile-এর উদ্যোগে ১৩০ জন পেলেন বিনামূল্যে চশমা
ad728
চট্টগ্রাম প্রতিনিধি:
গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার ও Serve for Smile-এর উদ্যোগে বাছাইকৃত রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক।

চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মনসুর, সাধারণ সম্পাদক ডা. মেসবাহ উদ্দিন তুহিন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল।

অনুষ্ঠানে বাছাইকৃত মোট ১৩০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, দৃষ্টিশক্তির সমস্যায় থাকা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করাই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট