ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার সংসদ নির্বাচনে ১১জন প্রার্থীর মধ্যে ৪জন বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
পটিয়ার সংসদ নির্বাচনে ১১জন প্রার্থীর মধ্যে ৪জন বাতিল ছবির ক্যাপশন: ৪জন বাতিল
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-আগামী ১২ই ফেব্রুয়ারী অনুস্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১২(পটিয়া) ২৮৯আসন হতে নির্বাচনের তপশীলনুযায়ী ২৯ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে ১৫জন প্রার্থী ফরম নিলেও জমা দেন ১১জন প্রার্থী।৩রা জানুয়ারী ২৬ইং চট্টগ্রাম জেলাপ্রশাসক  ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই পর্বে ৪জনের মনোনয়ন ফরম  বাতিল হয় । 
যারা বাতিল হলেন১/সিরাজুল ইসলাম চৌধুরী, ডেংগাপাড়া,দক্ষিণ ভূর্ষী,ইউনিয়ন(জাতীয় পার্টি)দলীয় মনোনয়ন না থাকায় তিনি বাদ পড়েন।২/এম এয়াকুব আলী,উত্তর হরিণ খাইন(এলডিপি)ঋণ খেলাপি হওয়ায় তিনি বাদ পড়েন।৩/সৈয়দ সাদাত আহমদ বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী)ও মুহাম্মদ সাখাওয়াত হোসেন হিরু,খানমোহনা, দক্ষিণ ভূর্ষী(স্বতন্ত্র প্রার্থী)সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১শতাংশ ভোটারের স্বাক্ষর ও মোবাইল নম্বরসহ সমর্থন জমা দেয়া বাধ্যতামুলক।যাহা  দৈবচয়ন পদ্ধতিতে সত্যয়তা যাচাই করবে কমিশন। কমিশন উক্ত দুই স্বতন্ত্র প্রার্থীর সত্যয়তা পায়নি বিধায় তাদের ফরম বাতিল করেদেন কমিশন।

 এবিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,বাতিল প্রার্থীদের আপিল করার সুযোগ আছে। বাতিল প্রার্থীরা নির্বাচনের তপশিলের নির্ধারিত সময়ে আপিল করতে পারেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ