ঢাকা | বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এইচ শাহ আলম, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মানোয়ারা বেগম  জাহিদ আহসান 
খুলশী থানা যুবদল সাবেক  যুগ্ম আহবায়ক। 

সাথে এই নাম টা যোগ হবে। এবং শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন ব্যানার্জী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন।

এ সময় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। পরে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করেন।

উল্লেখ্য, কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপি, চট্টগ্রাম মহানগর।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল