ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার ছবির ক্যাপশন: চট্টগ্রামে চোরাই সিএনজি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ সিএনজি উদ্ধার
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)। পুলিশ জানায়, চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে ৩টির কোনো নম্বর নেই। অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অটোরিকশা গুলোর প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়সহ সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন