ঢাকা | বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ ছবির ক্যাপশন: পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এই সময়সীমা শেষ হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।
দেশের ভেতরে নিবন্ধনকারীদের মধ্যে রয়েছেন—
সরকারি চাকরিজীবী: ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি: ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন
আনসার ও ভিডিপি সদস্য: ১০ হাজার ১০ জন
কারাগারে থাকা ভোটার: ৬ হাজার ২৮৩ জন
অন্যদিকে প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। বিশ্বের ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন জানায়, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই পূরণকৃত ব্যালট ফিরতি ডাকযোগে পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক দেখে ব্যালটে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন ভোটাররা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড