ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সর্বনিম্ন ৯.২ ডি: তাপমাত্রা রেকর্ড তীব্র শীতে অসহায়দের পাশে দীঘিনালা জোন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
খাগড়াছড়িতে সর্বনিম্ন ৯.২ ডি: তাপমাত্রা রেকর্ড তীব্র শীতে অসহায়দের পাশে দীঘিনালা জোন ছবির ক্যাপশন: দীঘিনালা জোন
ad728
দীঘিনালা (খাগড়াছড়ি):

খাগড়াছড়িতে তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দীঘিনালা জোন। অদ্য দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক এর নির্দেশনায় দীঘিনালা উপজেলার নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানিয়েছেন আজ সকাল ৬টায় সর্বনিম্ন ৯.২ মাত্রা রেকর্ড করা হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে. আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা দীঘিনালা জোনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়