ঢাকা | বঙ্গাব্দ

বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ছবির ক্যাপশন: বাসের গোপন চেম্বার থেকে ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যাত্রীবাহী এক বাসে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ প্লাস পরিবহনের এক বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় বাসটির চালক মো. আবু হানিফ (২৪) ও হেলপার মো. মুজিবকে (২১) আটক করা হয়। পরে বাসের সর্বশেষ সারির ডান পাশে পারটেক্স বোর্ড দিয়ে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে দুইটি বান্ডেলে রাখা ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার