ঢাকা | বঙ্গাব্দ

বন্যাকবলিত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বন্যাকবলিত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব ছবির ক্যাপশন: সাত বান ঢেউটিনসহ খাদ্যসামগ্রী বিতরণ
ad728
নিজস্ব প্রতিবেদক:
বন্যাকবলিত এলাকার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শ্রেণিকক্ষ পুনর্নির্মাণে সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব।

ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ পুনর্নির্মাণের জন্য সাত বান ঢেউটিন উপহার দেন ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাকিবুল আলম, ওমর ফারুক ও কাজী সাঈদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারী মোহাম্মদ ইমরান, প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীর সদস্য এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহযোগিতা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শ্রেণিকক্ষ পুনর্নির্মাণে ঢেউটিন সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবর জিয়ারত ও দোয়া:
অনুষ্ঠান শেষে সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, অতিথিবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা পাশের পারিবারিক কবরস্থানে যান। সেখানে মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আইয়ুবের পিতার পারিবারিক কবর জিয়ারত করেন তারা। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাবের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা