ঢাকা | বঙ্গাব্দ

নবনির্বাচিত ডেন্টাল সোসাইটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
নবনির্বাচিত ডেন্টাল সোসাইটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সভা অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অদ্য দুপুর ১ ঘটিকায় স্হানীয় এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি ও চমেক ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ড‍্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় সহসভাপতি ডা. সারওয়ার কামাল, সহ-সভাপতি ডা. মুহাম্মদ কামাল উদ্দীন, ডা. আবু রুশদ মাসরুর,ডা. সন্জয় দাশ, ডা. আবুল হোসেন, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ হোসেন ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ডা. রাহাত খান, ডা. মহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ কামরুল হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক ডা. রিজুওয়ানুল হক, ডা. জাহাঙ্গীর কাদির, ডা. আবু তাহের পাভেল,প্রচার সম্পাদক ডা. মেহেদি হাসান ইমাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ডা. মহিউদ্দিন মাসুম, ডা. মহিউল হক ওসামা, ডা. রেজাউল করিম রিজভী প্রমুখ।
সভায় বক্তারা চট্টগ্রামের ডেন্টাল চিকিৎসা পেশার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে গবেষণা কার্যক্রম ও নিয়মিত সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ চট্টগ্রাম ডেন্টাল কলেজ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে একটি কমিটি গঠন করা হয় পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় হাতুড়ে দন্ত চিকিৎসার মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নামে অপচিকিৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি