ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এক মঞ্চে প্রার্থী এনাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
পটিয়ায় বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এক মঞ্চে প্রার্থী এনাম ছবির ক্যাপশন: প্রার্থী এনাম
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় বহুল আলোচিত বিএনপির রাজনীতিতে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাবেক জেলা বিএনপির নেতা এনামুল হক এনাম বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে রুহের আত্মার মাগফেরাত কামনায় অনুস্টিত দোয়া মাহফিলেও মেজবানে উপস্থিত থেকে বিএনপির নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করেন।
গত ৭ই জানুয়ারী(বুধবার)স্হানীয় কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার উদ্যাগে আয়োজিত এই দোয়া মাহফিল ও মেজবান অনুস্টিত হয়।দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিদর্শনায় বিগত ভুল ভ্রান্তী,ভেদাভেদ ভুলে সকলকে একযোগে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে নির্দেশ দেন।এতে দীর্ঘদিনের জমে থাকা  ক্ষোভের অবসান ঘটিয়ে, ছোট বড় সকল নেতা কর্মী একমত পোষণ করে ইদ্রিস মিয়ার ডাকে সাড়া দিয়ে দোয়া মাহফিলেও মেজবানে শরীক হন।বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা সশরীরে উপস্হিত থেকে মাহ্ফিলেটি প্রানবন্ত করে তুলেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির দক্ষিণ জেলার আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,বিএনপির প্রার্থী এনামুল হক এনাম।যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার এর সভাপতিত্বে অনুস্টিত মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন,দঃজেলারযুগ্ন আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু,মহানগর বিএনপির আহবায়ক গাজী সিরাজ উল্লাহ,জাহাঙ্গীর আলম চৌধুরী,যুবদলের নেতা রিপন,এস এম নয়ন, ছাত্রদলের নেতা রবিউল হুসাইন,অ্যাডভোকেট জসিম উদ্দিন।সঞ্চলনায় ছিলেন জিল্লুর রহমান ও এস এম সুমন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ