ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

বিমানবন্দর ফায়ার সার্ভিস কেন্দ্রের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই লাউঞ্জের ভেতর ধোঁয়া দেখতে পান তারা। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জ যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত হয়। সেখানে যাত্রীদের বসার ব্যবস্থা, খাবার গ্রহণ ও অপেক্ষাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন