ঢাকা | বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার ৯ আগষ্ট দুপুর ১ টায় হেলিকপ্টারযোগে বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় অবতরণ করে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করে প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। তাঁর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু করেন। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান শেষে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বন্যায় যারা সব হারিয়েছে সরকার তাদের ছেড়ে যায়নি। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত রয়েছে।

 
তিনি আরও বলেন, যে সমস্ত উপজেলায় ৫০ শয্যা হাসপাতাল রয়েছে, সে সমস্ত উপজেলায় আগামী ৫ বছরের মধ্যে ১০১ শয্যা হাসপাতাল স্থাপিত হবে। এই মাসের ১৬ তারিখ থেকে আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করব। আগামী ২৬ -২৭ অর্থ বছরের মধ্যে পুরো বাংলাদেশে ৪১ লক্ষ মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তারি ধারাবাহিকতায় এই উপজেলায় ১০-১২ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

নতুন ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়েন উপকারভোগী বিধবা ৪ কন্যা ও ২ ছেলে সন্তানের মা বাহারচড়া এলাকার সাজেদা বেগম। তিনি বলেন, ২০১৮ সালে আমার স্বামী মারা যায়, তখন থেকে আমি মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি। হঠাৎ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে  "বন্যায় একমাত্র থাকার ঘরটি ভেঙে পানিতে তলিয়ে গেছে । ভেবেছিলাম আর মাথা গোঁজার ঠাঁই হবে না। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন জীবন দিলেন।"


অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য সরওয়ার জামাল চৌধুরী নিজাম, জসীম উদ্দীন আহমদ, এনামুল হক, সাচিং প্রু, শাহজাহান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ সরকারী বেসরকারী বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: সাম্প্রতিক বন্যায় বাঁশখালীতে ১১  হাজার ১১০ টি বসতবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যায়ক্রমে আরও নতুন ঘর নির্মাণ করা হতে পারে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ