ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস সড়কে বাইক(মোটরসাইকেল) ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর(চালক)মৃত্যু ও ২জন সহকারী গুরুতর আহত।
স্হানীয় সুত্রে জানা যায়,গত শনিবার ১০ই জানুয়ারি, রাত সাড়ে ৮টায় পটিয়া উপজেলার ইন্দ্রপুলস্হ বাইপাস সড়কে চট্টগ্রাম গামী যাত্রী বাহী বাসের সাথে, চন্দনাইশ গামী বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ইমন(২৪)চালকের মৃত্যু হয়।সাথে থাকা ২জন সহকারী নয়ন(২৫)ফোরকান(২৪)গুরুতর আহত হয়ে স্হানীয় ক্লিনিকে চিকিৎসা ধীন আছে।
স্হানীয়রা জানান রাত সাড়ে ৮টায় বাইপাস সড়কে বিয়ে থেকে বাড়ী ফেরার পথে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দূর্ঘটনা স্হল হতে বাইক আরোহীদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাইক চালককে মৃত্যু ঘোষণা দেন এবং আহতদের স্হানীয় ক্লিনিকে ভর্তী করা হয়।
বাইক আরোহীদের পরিচয় চন্দনাইশ উপজেলার কান্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমেদের পুত্র নিহত ইমন।

দৈনিক চট্টগ্রামপোস্ট