ঢাকা | বঙ্গাব্দ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
ad728
রেজাউল মোস্তফা,চট্টগ্রাম। 
১০ আগস্ট ২০২৬।

"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে– এই স্লোগানকে সামনে রেখে 

কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয়, বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এবং সবাইকে অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন "রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।”

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক Dr.Masbah Uddin Tuhin আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা,মোঃমাহফুজ,অদ্রিতা নন্দী,দিলরুবা বেগম সামিয়া,রমজান হোসেন,ইশরাত জাহান ইসমা,আনিশা আকতার,তানিসা আক্তার,মোঃ লিমন,মারিয়া আক্তার।
সবুজ হোক আমাদের চারপাশ, সুন্দর হোক আগামী প্রজন্ম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স