ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন: ইয়াবাসহ আটক ২
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি