ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি। ওইসব আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবির সদস্যও ৬১টি উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন। যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।  স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে- তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। এর জন্য বিজিবি সদস্যদের সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বাধীনতাত্তোর এযাবৎ বিজিবির  প্রতিষ্ঠান ৭২টি রিক্রুট ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে। সাধারণত প্রতি ব্যাচে বিজিটিসিএন্ডসিতে ৭০০ থেকে এক হাজার জন রিক্রুটের মৌলিক প্রশিক্ষণ প্রদান করার সক্ষমতা ছিল। এবারের ১০৪তম রিক্রুট ব্যাচে তিন হাজার ২৩ জন রিক্রুটের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার মধ্যে ৭৩ জন নারী রিক্রুটও ছিল। এক সঙ্গে তিন হাজারের অধিক নবীন সৈনিক গড়ে তোলা বিজিটিসিএন্ডসির মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে।   ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, ডেপুটি কমান্ডেন্ট কর্নেল আব্দুল্লাহ আল জাহিদ প্রমুখ।  কুচকাওয়াজ অনুষ্ঠানে ১০৪তম রিক্রুট ব্যাচের সর্ব বিষয়ে সেরা নবীন সৈনিক আল ইমরানের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় শারীরিক উৎকর্ষতায় (পুরুষ) শফিকুল ইসলাম, (নারী) লুবনা খাতুন, ফায়ারিংয়ে (পুরুষ) শফিকুর রহমান তামিম, (নারী) নাহিদা আক্তারের হাতেও পুরস্কার তুলে দিয়েছেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি