ঢাকা | বঙ্গাব্দ

মানুষের কল্যাণ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত — অধ্যক্ষ হেলালী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
মানুষের কল্যাণ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত — অধ্যক্ষ হেলালী ছবির ক্যাপশন: অধ্যক্ষ হেলালী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। তিনি বলেন, মানুষ মানুষের জন্য—এই চেতনা ধারণ করেই জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও অসহায় মানুষের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়াই জামায়াতের কর্মীদের মূল কর্তব্য।
তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্বও বটে। সমাজে বৈষম্য কমিয়ে আনতে হলে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে মানবিকতার বন্ধনে আবদ্ধ হতে হবে। জামায়াতের কর্মীরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
২৫ নম্বর রামপুর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াতের আমীর ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের আমীর ও চট্টগ্রাম-১০ আসনের আসন পরিচালক ফখরে জাহান সিরাজী সবুজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, জাকির হোসাইন, আনিসুর রহমান, ডা. আব্দুল্লাহ আল নোমান, নোমান হাসান নোমান, বাহার উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল