ঢাকা | বঙ্গাব্দ

গুইমারায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী'র বিএনপিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
গুইমারায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী'র বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন: নেতাকর্মী'র বিএনপিতে যোগদান
ad728
আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি:
জাতীয়তাবাদি চেতনায় উজ্জীবিত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।


বৃহস্পতিবার সকাল এগারোটায় গুইমারার কাশেম মার্কেট এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম. এন আবছার, এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি র যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু। এসময় গুইমারা উপজেলা বিএনপি, এবং অংগ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


যোগদান অনুষ্ঠানে গুইমারা উপজেলার তিন ইউনিয়নের বিভিন্ন দল থেকে বাঙ্গালি এবং উপজাতিসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলো, আমাদেরকে বিভিন্ন অপকর্ম করার জন্য চাপ সৃষ্টি করতো। তাই আমরা বিএনপিতে এসে আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ করে দিন।


এ সময় নেতৃবৃন্দরা যোগ দিতে আসা সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং আগামি নির্বাচনে সকলকে এক হয়ে ২৯৮ নং আসনে বিএনপির মনোনীত একমাত্র প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করে নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহব্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ