ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় অস্ত্রসহ রিফাত নামের এক জনকে আটক করেছে যৌথ বাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
লোহাগাড়ায় অস্ত্রসহ রিফাত নামের এক জনকে আটক করেছে যৌথ বাহিনী ছবির ক্যাপশন: এক জনকে আটক করেছে যৌথ বাহিনী
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া:চট্টগ্রামের লোহাগাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ (২৬ ইবি)-এর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ ১ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক পৌণে ৩ টায় চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকার শীর্ষ সন্ত্রাসী জনৈক রিফাত (৩৫) কে অস্ত্রশস্ত্রসহ বাড়ি থেকে আটক করেন যৌথ বাহিনী। সে উল্লেখিত এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র। তার কাছ থেকে পাওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ২টি এলজি, ৭ টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪ টি রাম দা, ৬ টি চাকু, ১ টি ড্রোন, ৮ টি মোবাইল, ৩ টি মেমোরি কার্ড, ১ টি মোবাইল ব্যাটারি, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১ টি পেনড্রাইভ ও ১ টি মোটর সাইকেল।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স