ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন টেকনিশিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
চকরিয়ায় বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন টেকনিশিয়ান ছবির ক্যাপশন: প্রাণ হারালেন টেকনিশিয়ান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃতু হয়েছে।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক জানান, বাপ্পি মল্লিক গত মঙ্গলবার হারবাং থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাপ্পি মল্লিক। প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ