ঢাকা | বঙ্গাব্দ

কাপ্তাইয়ে পিকআপ খাদে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
কাপ্তাইয়ে পিকআপ খাদে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের ছবির ক্যাপশন: প্রাণ গেল ২ শ্রমিকের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রাঙামাটির কাপ্তাই সড়কে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত হলেন বিনয় চাকমা (৩৫)।

বৃহস্পতিবার রাতে জেলার আসামবস্তি কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গেলে তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে অপর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সাদেক চাকমা মগবান ইউনিয়নের কামিলাছড়ির বাসিন্দা ও মিলন চাকমা একই এলাকার বাসিন্দা। আহত বিনয় চাকমাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ