ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডার শরীফের অধ্যাত্ন শরাফতের প্রতিস্টাতা ও মাইজভান্ডারি তরিকার মহান প্রর্বতক খাতেমুল আওলাদ,গউছুল আজম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ,মাইজভান্ডারি (ক.)এর দ্বি-শত বেলায়ত বার্ষিকী ও আমিরুল আউলিয়া শাহসুফী সৈয়দ আমিরুজ্জমান(ক.) মহান বেলায়ত বার্ষিকীর (১৪০ তম)প্রধান ওরশ শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।
প্রতিবছরের ন্যায় এইবার ও হাজার হাজার আশেকানা ভক্ত মুরিদানের মিলন মালা পরিণত হয় দরবার প্রাঙ্গনে।দুর দুরান্ত হতে বাস,হাইচ,মিনিট্রাক,জীপ,মিনি বাস,সিএনজি, মহেন্দ্রা,নিয়ে ছুটে আসেন দরবারে।রাত যত গভীর হয় ভক্তদের ভীড় তত বাড়তে থাকে।থানার মোড়,ডাকবাংলো, বিওসি রোড,তালতলাচৌকি প্রচুর গাড়ির জ্যাম।আর্দশ স্কুল মাঠে গাড়ি পার্কিং করে খালি পায়ে শ্রদ্ধা ও ভক্তির সাথে জেয়ারত করতে আসেন ভক্ত রা।আমির ভান্ডার রেল গেটে বসে মেলা।হরেক রকমের পসরা সাজিয়ে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।অগণিত ক্রেতা বিক্রেতার জন সমগমে জমে উঠে মেলা।স্হানীয় যুবদলের দক্ষ ভুমিকায় কক্সবাজার গামী সকল ট্রেন নিরাপদে পার করেন।সুন্দর,শান্তিপূর্ণ ভাবে ওরশ শেষ হতে ১১দফা প্রস্তাব পেশ করেন ওরশ পরিচালনা কমিটি।
ওরশ পরিচালনা কমিটির মধ্যে কাউন্সিলর প্রার্থী ইলিয়াস চৌধুরী ভুট্টো,কাউন্সিলর প্রার্থী আবছার উদ্দিন সোহেল,মিজানুর রহমান মিজান, সভাপতি (৯নং)বিএনপি,বাদশা মিয়া(ফুটবলার)যুবদলের মধ্যে আবছার উদ্দিন আবছার,করিম,বেলাল,এমরানদের ভুমিকা ছিল প্রশংসনীয়।পুলিশ, সাংবাদিক,আনসার সদ্যসদের টিম নিয়মিত পর্যবেক্ষনে ছিল।কোন অঘটন ছাড়া সুন্দর, শান্তি পূর্ণ ভাবে আখেরী মুনাজাতের পর পর ১৪০তম ওরশের সমাপ্তি ঘটে।সুন্দর শান্তিশৃঙ্খলা পরিবেশে ওরশ শেষ হওয়ায় ওরশ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান,আমির ভান্ডার সংসদ সভাপতি শাহসুফী সৈয়দ তৌহিদ শাহ আমেরী ও সাধারণ সম্পাদক আরিফুজ্জমান আমেরী।

দৈনিক চট্টগ্রামপোস্ট