ঢাকা | বঙ্গাব্দ

পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ত্রাণ সহায়তা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ত্রাণ সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ত্রাণ সহায়তা বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মানবতার সেবায়, বন্যার্তদের পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিএসআরের আওতায় আল -আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পদুয়া শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গত ১৬ আগস্ট (রোববার) বিকেলে ব্যাংকের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পদুয়া শাখার ম্যানেজার আশরাফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান।
অপারেশন ম্যানেজার ফরিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া শাখার গ্রাহক ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ব্যবসায়ী নুরুল আমিন। বন্যায়  ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোমানা আকতার। 
সভায় বক্তারা বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিটা দুর্যোগে দরিদ্র পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড