এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বোয়ালখালী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিভিন্ন অসহায় ও প্রতিবন্ধী রোগীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় একজন প্যারালাইজড প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। পাশাপাশি দু’জন উপকারভোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
এছাড়া উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার দুইজন দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ।

দৈনিক চট্টগ্রামপোস্ট