ঢাকা | বঙ্গাব্দ

এস আলমের বিদ্যুৎকেন্দ্র পেল ৩২ লাখ ডলারের এলসির অনুমতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
এস আলমের বিদ্যুৎকেন্দ্র পেল ৩২ লাখ ডলারের এলসির অনুমতি ছবির ক্যাপশন: চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার পাওয়ার প্ল্যান্ট
ad728
ঋণখেলাপি হওয়ার পরও ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি পেল এস আলম গ্রুপের
 মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেড শতভাগ নগদ টাকা জমা দেওয়ার বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি বিদ্যুৎকেন্দ্রটির জন্য ৩১ লাখ ৯৭ হাজার ৬৫১ ডলারের এলসি খোলার অনুমতি পেয়েছে। গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ‘এস এস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংক কর্তৃক ১০০ শতাংশ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৭ কক (৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।’ ব্যাংক কোম্পানির ওই ধারা অনুযায়ী, কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ, যার বিশাল একটি অংশ বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে। সেই গ্রুপেরই একটি প্রতিষ্ঠানের অনুকূলে এলসি খোলার অনুমতি দেওয়ার নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এটাও বলেছে যে, এস এস পাওয়ার লিমিটেডকে যে ঋণ সুবিধা দেওয়া হবে, তার কোনো দায় সরকার ও বাংলাদেশ ব্যাংক নেবে না। ফলে রূপালী ব্যাংক এ ঋণের জন্য ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

 চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বেসরকারি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্টের অবস্থান। এস আলম গ্রুপ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার