ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় যুবলীগের কর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
পটিয়ায় যুবলীগের কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন: যুবলীগের কর্মী গ্রেপ্তার
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল হুদা হৃদয় (২৮)নামের এক উপজেলা যুবলীগের কর্মীকে গ্রেফতার করে। 
গোপন সুত্রে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ  সোমবার(১৯জানুয়ারি)রাত সাড়১০টায় পটিয়া পৌর সদরস্হ রেল স্টেশন রোড নিউমার্কেট এলাকা হতে যুবলীগের কর্মী নুরুল হুদা হৃদয়কে গ্রেপ্তার করে। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, পটিয়ায় ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানের অংশ হিসাবে নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়। মঙ্গলবার ২০(জানুয়ারি) আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। 

সে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন ৩নং ওর্য়াডের আবুল মনছুরের পুত্র।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স