ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬ ছবির ক্যাপশন: আহত অন্তত ১৬
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

‎রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 
‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ‎তিনি বলেন, সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে কী নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’