ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটি জেলা পরিষদ গঠন, লংগদু থেকে সদস্য হলেন তোফাজ্জল হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাঙামাটি জেলা পরিষদ গঠন, লংগদু থেকে সদস্য হলেন তোফাজ্জল হোসেন ছবির ক্যাপশন: রাঙামাটি জেলা পরিষদ গঠন, লংগদু থেকে সদস্য হলেন তোফাজ্জল হোসেন
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন এই পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দীপন তালুকদার (দীপু)। একই সঙ্গে ১৪ জনকে সদস্য করে মোট ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
​এবারের পরিষদের মাধ্যমে একই পরিবারের দুজন চেয়ারম্যান হওয়ার নজির তৈরি হলো, যা জেলা পরিষদের ইতিহাসে প্রথম। এটি পার্বত্য জেলা পরিষদের ১১তম অনির্বাচিত পরিষদ। 


​নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে স্থান পেয়েছেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন।


​পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন দীপন তালুকদার। ১৪ জন সদস্য হলেন— শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন